জামায়াত সেক্রেটারি মাওঃ রেজাউল করিম হত্যার প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) মাগরিব নামাজ বাদ বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশের এর পৌর শাখার আয়োজনে নব্বই রাশি বাসস্ট্যান্ড মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মোরেলগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম সহ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
সমাবেশে জামায়াত ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন,
অন্যায়াকারীকে কোন অবস্থায় ছাড়া দেয়া হবেনা। অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।