জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির নেতা শরিফ মোস্তফাজ্জামান লিটু, জেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ, ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও কর্মসূচি আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাঁদের পুত্র আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।