প্রথমবার এমপি হয়েই চমক: প্রতিমন্ত্রী হলেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২ হাজার ১৯৩ ভোট পেয়ে তিনি বিপুল ব্যবধানে জয়ী হন। দীর্ঘদিন ধরে এলাকায় বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদানসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম প্রতিক্রিয়ায় বলেন, ড. লায়ন ফরিদুল ইসলাম বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। অবহেলিত বাগেরহাটবাসীর জন্য এটি একটি বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, বাগেরহাটবাসীর পক্ষ থেকে তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে জেলার উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

আরো