বাগেরহাটে কুরআন খতম ও দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাগেরহাটে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে জেলা শহরের নূর মসজিদ মোড়ে বাগেরহাট জেলা যুবদলের আঞ্চলিক কার্যলয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাহফিলে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় একাধিক খতম, পরে মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন
০০০০০। এসময় বেগম জিয়ার উন্নত চিকিৎসা, দ্রুত আরোগ্য, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, সহ-সভাপতি শাহেদ সুমি বাদশা,যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, যুবদল নেতা গোলাম টা ব্রিজ সবুজ, রায়হান জোয়াদ্দার, মাসুম ফকির, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সহ যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, স্থানীয় মুসল্লিরা।নেতারা বলেন, সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ দেশনেত্রীর জন্য দোয়া করছেন। বাগেরহাটেও সেই ধারাবাহিকতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

আরো