বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহন সামগ্রী
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে বালট পেপারসহ ভোট গ্রহন সামগ্রী পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে এই এই সরঞ্জাম প্রদান করা হয়।
ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, কলমসহ ভোটগ্রহন সামগ্রী প্রদান করা হয়। জেলার ৯টি উপজেলার ৫৪৭ কেন্দ্রের জন্য একযোগে এই নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। নছিমন, ভ্যান, ইজিবাইকসহ সুবিধাজনক যানবাহনে করে কেন্দ্রে ভোটগ্রহন সামগ্রী নিয়ে যাচ্ছেন আনসার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রিজাইডং কর্মকর্তারা। কেন্দ্রের দূরত্ব অনুযায়ী সন্ধ্যার মধ্যে এসব নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে পৌছে যাবে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন বলেন, প্রিজাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা শেষে ভোটগ্রহন সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহন সামগ্রী পৌছে যাবে বলে জানান এই কর্মকর্তা ।
বাগেরহাটের ৪ টি আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন, ১২ ফেব্রুয়ারি ১৩ লক্ষ ৬১ হাজার ১১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।