বাগেরহাটে বিএনপিরর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ওয়র্ড বিএনপির সভাপতি এ্যডভোকেট শেখ শরিফুল ইসলাম ঠান্ডু।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাগেরহাট ২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ শমসের আলী মোহন,খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, খান মনিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় জাহিদুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি নেতা মাস্টার সরদার মোজাহার আলী, সরদার নাসির উদ্দিন রনি, ফকির হারুন অর রশিদসহ ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যরিষ্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন গনতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি’র প্রার্থীকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং মাদকমুক্ত সমাজ গঠন করা হবে।

আরো