বাগেরহাটে সাবেক এমপি সেলিমের

বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবিসম্বলিত লিফলেট বিতরণ এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদরের দেপাড়া এলাকায় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও বাগেরহাটের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল, অ্যাডভোকেট আব্দুস সবুর, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা আক্তার, রেহেনা আক্তার লাকি এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় এম এ এইচ সেলিমের দুই ছেলে মেহেদী হাসান প্রিন্স ও সামিট হাসানও উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতা–কর্মী ও স্থানীয়দের মাঝে বিএনপির ৩১ দফা দাবিসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

আরো