মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউপি মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : মোরেলগঞ্জ উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিশানবাড়িয়া জামায়াতে ইসলামী আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা আব্দুল মালেক আকন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আব্দুল আলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালক হাফেজ সুলতান আহমেদ। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন পরিচালক মাওলানা শাহাদাৎ হোসাইনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
বক্তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, সৎ নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।