মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার মাসিক পরীক্ষার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মডেল মাদরাসায় মাসিক পরীক্ষার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মোরেলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ তাওহিদীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ পাতাবাড়ীয়া বাইতুল জামে মসজিদের ইমাম ও খতিব মো. ফারুক খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—
অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গফফার,
সমাজসেবক লুতফর রহমান,ইউনুছ আলী সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মো. রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দারুস সুন্নাহ মডেল মাদরাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নূরানী, নাজেরা ও হিফজ বিভাগ চালু রয়েছে। এখানে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থায় শিক্ষার্থীরা অধ্যয়ন করছে।

সভায় বক্তারা মাদরাসার সার্বিক উন্নয়ন ও সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

আরো