রাষ্ট্রের রোগের চিকিৎসার কথা
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া,খাগড়াছড়ি
একবার এক অন্ধ লোক, ভুলক্রমে এক রাজার রাজ দরবারে ঢুকে পড়ে;রাজা খেয়াল করে দেখলো সুচিকিৎসা হলে,অন্ধ লোকটি পৃথিবীর আলো দেখতে পাবে।একমাত্র সুচিকিৎসার অভাবেই অন্ধ লোকটির চোখ অন্ধ হয়ে আছে।রাজার সদয় হল,রাজ্যের বড় চিকিৎসাক ডাকা হল; চিকিৎসক পরীক্ষা করে দেখলো রাজার ধারণা সঠিক,সুচিকিৎসা হলে লোকটির অন্ধত্ব দূর হবে।
শুরু হলো,অন্ধের সুচিকিৎসা।এদিকে রাজার এক মন্ত্রী রাজাকে বলল “যদি অনুমতি দেন তাহলে একটা পরামর্শ দিতে পারি”।রাজা অনুমতি দিল বল তোমার কি পরামর্শ?মন্ত্রী বলল “মহারাজ অন্ধের সুচিকিৎসা করে আপনার লাভ কি”?বরং অন্ধ লোকটিকে অন্ধ রেখে আপনার রাজ্যের একটি এলাকায় সকল অন্ধকে পুনর্বাসন করে দিন।দেখুন আ-জীবন অন্ধ লোকগুলো পুনর্বাসিত হবে, সর্বদা তারা আপনারই গুণগান করবে।মন্ত্রীর পরামর্শ রাজার পছন্দ হলো,অন্ধ লোকটির আর আলোর মুখ দেখা হলো না,তার সুচিকিৎসার পরিবর্তে তাকে সহ রাজ্যের সকল অন্ধকে পুনর্বাসন করা হলো।অন্ধ লোকটি সহ সকল অন্ধরা মহা-খুশি।এখন পুনর্বাসনে রাজ্যের অনুদানে অন্ধদের থাকা-খাওয়া চলে।প্রতিনিয়ত রাজার গুনোগান হয়।এতে রাজাও খুশি,অন্ধরাও খুশি।
দেখুন সামান্য থাকা খাওয়ার বিনিময় অন্ধ লোকটির আর আলোর মুখ দেখলো না,অন্ধ- অন্ধই রয়ে গেল।
দেখুন আমাদের সমাজে আমরা মূল রোগের চিকিৎসা না করে শুধু উপসর্গের চিকিৎসা করে থাকি।এতে আমাদের সমাজের মূল রোগ থেকে যায়।আমাদের সমাজের/রাষ্ট্রের মূল রোগ দূর্নীতি।দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে।তাহলে আমাদের সমাজের সকল রোগের ৯০% চিকিৎসা হয়ে যাবে।