শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসিও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানী আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানী আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি এর মধ্যে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকপিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবংআটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ গায়াত হাব্বাব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষরকরেন।উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন এবং আটলান্টিক এক্সচেঞ্জ এরকান্ট্রি ম্যানেজার, দক্ষিণএশিয়াজনাব মোঃরুবেল হোসাইন ডকুমেন্ট হস্তান্তর করেন।

আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি রেমিট্যান্স এবং ব্যবসার জন্য ক্রস-বর্ডার পেমেন্টএরএকটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, যা ২ লক্ষাধিক গ্রাহককে অনলাইনে সারাবিশ্বে ৯৬টি দেশে এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এই রেমিট্যান্স সেবা প্রদান করে আসছে। বাংলাদেশে তাদের প্রিয়জনকে নিরাপদে এবংসহজে টাকা পাঠাতে আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বিশ্বস্ত ও পছন্দের। উক্ত চুক্তির আওতায়বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি এর মাধ্যমে রেমিট্যান্স বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে নিরাপদে এবং দ্রæতসময়েপাঠাতেপারবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এরফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এর ইনচার্জ জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং ব্যাংকের জন সংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) জনাব কে. এম. হারুনুররশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো