শ্রীপুরে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

(গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে গরু দেখানোর কথা বলে ডেকে জঙ্গলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণে অভিযুক্ত সাদত আলী ওরফে সাজ্জাদ আলীকে (৬৫), গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যা অনুমান ৫.১০ মিঃ বাজার থেকে বাড়িতে ফেরার পথে একা পেয়ে তাকে গুরু দেখানোর কথা বলে বাজার হতে ২০-৩০ গজ দক্ষিণে জঙ্গলের ভেতর নিয়ে জঙ্গলে মাটিতে শোয়াইয়া ভিকটিমের কাপর খুলিয়া ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ অভিযোগের ৩ ঘন্টার মধ্যে আসামী সাদত আলীকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় (৫৩), ধারা ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন।

গ্রেফতারকৃত সাদত আলী উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। এ বিষয়ে ভিকটিমের নানি হালিমা খাতুন বলেন, “আমার নাতনি বাড়ির পাশে রাজেন্দ্রপুর বাজার থেকে কাপর ধোয়ার পাউডার কিনে হেঁটে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। পথে মধ্যে সাদত আলী নাতনিকে তার বাড়িতে গরু দেখানোর কথা বলে মুখ চেপে ধরে জোরপূর্বক রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে আমার নাতনিকে একশত টাকা দিয়ে ভয়-ভীতি দেখাইয়া বলে ঘটনাটি কাউকে না জানাতে। আমার নাতনি বাড়িতে এসে যৌনাঙ্গ ব্যাথা করছে বলে। পরে জিজ্ঞাসা করে ধর্ষণের কথাটি জানতে পারি।”

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়ে দ্রুত সময়ের মধ্যে আসামীকে রাজেন্দ্রপুর কাঁচা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। শনিবার, (৩০ নভেম্বর) দুপুরে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

আরো