হামদর্দের মাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের মাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় সম্মেলন।

আধুনিক হামদর্দ বাংলাদেশ-এর রূপকার, কিংবদন্তি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. আবুল হোসেন খন্দকার, হামদর্দ-এর সিনিয়র পরিচালক (অর্থ, হিসাব ও ক্রয়) মো. আনিসুল হক, জনকল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব মো. আবুল কাশেম মাস্টার এবং হামদর্দ-এর পরিচালক (বিপণন ও বিক্রয়) হাকীম সাইফউদ্দিন মুরাদ। বিজ্ঞপ্তি।

আরো