ব্র্যাক ব্যাংকও ফুডি’র মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি
ঢাকা, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪:গ্রাহকদের নিরবচ্ছিন্ন এবং উপভোগ্য পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে ফুডি এক্সপ্রেস লিমিটেডের সাথে পেমেন্ট গেটওয়ে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।ফুডি এক্সপ্রেস লিমিটেডএকটিফুড ডেলিভারি প্ল্যাটফর্ম।
১৫ জুলাই ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকেরপ্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো.মাহীয়ুল ইসলাম এবং ফুডি এক্সপ্রেস লিমিটেডের সিওও শাহনেওয়াজ মান্নাননিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনেফুডি তাদের অফিসিয়াল ওয়েবসাইট (foodibd.com) এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ভিসা, মাস্টারকার্ড এবং বিকাশ ব্যবহারকারীদেরখাবার সরবরাহের বিপরীতে অনলাইন পেমেন্ট গ্রহণ করতে পারবে।
এই চুক্তির ফলে ফুডি দ্রুততম সময়ের মধ্যে ভিসা, মাস্টারকার্ডএবংবিকাশের মাধ্যমেপরিশোধকৃত খাবারের অর্থ রিফান্ডসহ ক্যান্সেলরিকুয়েস্ট করতে সক্ষম হবে।ব্র্যাক ব্যাংক নিজেদের স্মার্ট পেমেন্ট সক্ষম অত্যাধুনিক অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টালকে কাজে লাগিয়ে ফুডি’র গ্রাহকদেরবিভিন্ন ক্যাশলেস পেমেন্ট সুবিধা প্রদান করবে।
চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেনব্যাংকটিরহেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব অ্যালায়েন্সেসমো. আশরাফুল আলমএবংই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির।
ফুডি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটিরচিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম এবং ক্যাটাগরি হেড অব সেলস সৈয়দ সজিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
