বাগেরহাটে বিএনপির সম্প্রিতি সমাবেশ
এস এমরাজ,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বিএনপির সম্প্রিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে কাশেমপুর বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
ডেমা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গাজী আবু বক্করের সভাপতিত্বে সমাবেশে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্প্রতি ডেমা ইউনিয়ন বিএনপির নেতা সজিব তরফদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তোলেন সমাবেশে অংশগ্রহনকারীরা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের লোক দীর্ঘদিন ধরে সহাবস্থান করে আসছে। কিন্তু ফেসিবাদের সমর্থক কিছু দুষ্ট লোক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিএনপির নেতাকর্মীরা এই ফাঁদে পা দেবে না। বিএনপির নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতে পাশে থাকবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা। এছাড়া ইউনিয়ন বিএনপির নেতা সজিব তরফদার হত্যার বিচারের জন্য পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জেলা বিএনপির এই নেতা।