মোরেলগঞ্জে শহিদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ জুলাই-আগষ্ট ২০২৪ ছাত্র-জনতা’র গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর ) ১১ টায় উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সে এর সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো, নাজমুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ বদিজ্জামান,,উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াত আমির মোহাম্মদ শাহাদাত হোসেন, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম,পৌর যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ।
জুলাই-আগষ্টে গনঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে আলোচনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবির,মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডিজিএম খন্দকার আব্দুল ওয়াদুদ, ঢাকা মিরপুর পুলিশের গুলিতে নিহত উপজেলার নিশানবাড়িয়ার গুলিশাখালী গ্রামের শহিদ মাহফুজুর রহমান এর পিতা মোহাম্মদ আব্দুল মান্নান, গুলিতে চাহাত আমানুল্লাহ আল-ফারাবির পিতা মাওলানা মোহাম্মদ আনসার উদ্দিন, সাইফুল ইসলামের ভাই মোঃ শরিফুল ইসলাম আন্দোলনে অংশগ্রহণকারী ,মো. বজলুর রহমান হাওলাদার, মো. আনছার উদ্দিন, বৈষম্য বিরোধী উপজেলা ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মাসরাফি মজিদ আকিব,, মোহাম্মদ মুছাদ্দিক বিল্লাহ তামিম, তালুকদার সায়মন জিয়ন প্রমুখ।
আলোচনা শেষে জুলাই-আগষ্টে গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে এক দোয় অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াত আমির ও আবু হুরাইয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. শাহদাত হোসেন।