পদত্যাগ করলেন ডুয়েটের উপাচার্য

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর তিনি এ পদত্যাগপত্র পাঠান। পদত্যাগের কারণ হিসিবে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেন।

পদত্যাগ পত্রে তিনি বলেন, ২০২০ সালের ১৮ নভেম্বর তারিখ থেকে তিনি ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, গাজীপুরের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত কারণে উপাচার্য পদ হতে পদত্যাগ করতে চান। ১২ আগস্ট পূর্বাহ্নে তাকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দানের জন্য অনুরোধ করেন।

আরো