“ছাত্রজনতার গণঅভ্যুত্থান ব্যর্থ করতে একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থান ব্যর্থ করতে একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের কোথাও কোথাও দুষ্কৃতকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত সর্বস্তরের দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্য