পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫

২৯ এপ্রিল, ২০২৫ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে “পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫”। অবকাঠামো উন্নয়ন ধারণায় পিপিপি পদ্ধতিকে সরকারি বেসরকারি স্টেক-হোল্ডারদের মধ্যে অবহিতকরণ ও সম্ভাব্য উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ সহ প্রাসঙ্গিক সকল বিষয়ে এই কনফারেন্সে আলোচনা করা হয়েছে।
উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক, সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীদার গণ। কনফারেন্সে পিপিপি প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে পিপিপি-এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।

আরো