সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কুষ্টিয়ার বাড়ি ভাড়া করেছিল হেলাল

নিজস্ব প্রতিবেদক: চিহ্নিত সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ তাদের সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের গ্রেফতারের পর বেরিয়ে এসেছে দেশে কিলিং মিশন বাস্তবায়ন করার লোমহর্ষক কাহিনী। এবার সামনে এসেছে এমন একটি চরিত্র যিনি এই দুর্ধর্ষ সন্ত্রাসীদের নানাভাবে সহযোগিতা করেছেন।

তবে সন্ত্রাসীরা গ্রেপ্তার হলেও সেই সহযোগী রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তার নাম হেলাল। সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস‍্য তিনি। কয়েক বছর দুবাইতে বসবাস করে সম্প্রতি বাংলাদেশে ফিরে আসেন।

সূত্র বলছে, সুব্রত বাইন ও মোল্লা মাসুদের বেশ ঘনিষ্ঠ এই হেলাল। কুষ্টিয়ার যে বাড়ি থেকে সুব্রত ও মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়, সেই বাড়িটি তিনিই ভাড়া করেছিলেন। বিশ্বস্ত মাধ্যমে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে নাশকতা ও গুপ্ত হত্যার মিশনে অস্ত্র ও লজিস্টিক সাপোর্টের কাজটি হেলালের করার কথা ছিলো। তবে, সম্প্রতি সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতারের পর হেলাল আত্মগোপনে চলে যান। ধারণা করা হচ্ছে, হেলালকে গ্রেপ্তার করতে না পারলে অন্য কোনো গ্রুপকে সহযোগীতার মাধ্যমে দেশে নাশকতা ঘটাতে পারেন এই হেলাল।

আরো