এস এম সুজা উদ্দিন যুগ্ম সদস্য সচিব (এনসিপি)

অনেক সংগ্রাম, ত্যাগ, আর রক্তের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি

আজ পবিত্র ঈদুল আযহা। এই দিনটি শুধু পশু কোরবানির দিন নয়, এটি আত্মত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির প্রতীক।

এবছর আমরা যেন কেবল পশু নয়, আমাদের ভেতরের অহংকার, লোভ, হিংসা- এগুলোকেও কোরবানি করি।
আমরা যেন কোরবানি করি আমাদের ভেতরের খারাপ মানুষটাকে,যে মানুষটি অন্যকে ছোট করে, নিজের স্বার্থ দেখে, সমাজের দায় এড়িয়ে চলে।

অনেক সংগ্রাম, ত্যাগ, আর রক্তের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের ভবিষ্যত বিনির্মানে আমাদের পাড়ি দিতে হবে বন্ধুর পথ। সংকল্প নিতে হবে আত্মত্যাগের।

তাই চলুন, এই ঈদে আমরা প্রতিজ্ঞা করি —
আমরা আরও ভালো মানুষ হবো,
আরও সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হবো,
পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির সমাজ গড়বো।

এই ঈদ হোক ঐক্যের ঈদ —
যেখানে আমরা কক্সবাজারবাসী একসাথে শপথ নেই:
“যখন যেখানে যার দরকার, আমরা পাশে থাকবো।
একসাথে থাকবো, একে অপরকে সাহায্য করবো,
আর গড়ে তুলবো একটি উন্নত, নিরাপদ ও মানবিক বাংলাদেশ।”

ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে না রেখে,
চলুন তা ভাগ করে নেই সবার সঙ্গে;
ধনী-গরিব, গ্রাম-শহর — সবাই একসাথে উদযাপন করি।

আমার পক্ষ থেকে, কক্সবাজার NCP পরিবারের পক্ষ থেকে
আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার
অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ।

আরো