এনসিপি বাংলাদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ কার্যকর ও ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনক্ষণকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এ ছাড়াও নির্বাচন হওয়ার আগে অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
রবিবার (৮ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে। সারা বাংলাদেশের গ্রামগঞ্জে আমরা যেখানেই যাই, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদের বাংলাদেশের দায়িত্ব যে আমাদের ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে যেন একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হয় এবং সেটির জন্য সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এনসিপি বর্তমানে সাংগঠনিক বিস্তারের মনোযোগ দিচ্ছে। আমরা সারা দেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাংগঠনিক বিস্তার সৃষ্টি করা।
আমাদের সংগঠনের রেজিস্ট্রেশনের কিছু বিষয় রয়েছে, আমরা এ মাসের মধ্যেই এসব সম্পন্ন করতে চাই। এনসিপি বাংলাদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
এর আগে তিনি কুমিল্লা দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের আয়োজনে সামাজিক সংগঠন ‘ইনসাফ’র আত্মপ্রকাশ উপলক্ষে মেজবান অনুষ্ঠানে অংশ নেন।

আরো