ইউনুস সাহেব বাংলাদেশে সকল পথ হারিয়ে এখন পথ পাওয়ার জন্য যুক্তরাজ্যে? বিএনপি নেতা ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনুস এর যুক্তরাজ্য সফর কে কেন্দ্র করে বিএনপির নেতা ফজলুর রহমান তিনি এক সমাবেশে ডঃ ইউনুস সম্পর্কে কিছু মন্তব্য করেছেন তিনি বলেন ‘ইউনুস সাহেব বাংলাদেশে সকল পথ হারিয়ে এখন পথ পাওয়ার জন্য ১২ ঘন্টা প্লেন চালিয়ে তারেক রহমানের সাথে একটু কথা বলার সুযোগ চাইতে লন্ডন পর্যন্ত গেছে’ বলে ডক্টর ইউনুসকে নিয়ে তাচ্ছিল্যের সাথে বক্তব্য দেন। ফজলুর রহমান আর বলেন গত ১৫ দিন আগে যে বিএনপি ৬ বার তারেক জিয়া সময় চাওয়ার পরেও সময় দেয় নাই সেই ইউনুস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সাথে দেখা করতে লন্ডনে যান।
তবে খোঁজখবর নিয়ে জানা গেল বিএনপি’র নেতাকর্মীদের মনোভাব চাঙ্গা রাখার জন্য কৌশল অবলম্বন করছে। নেতাকর্মীরা বলছেন ডঃ মুহাম্মদ ইউনুস যুক্তরাজ্য গেছেন শুধুই তারেক রহমানের সাথে দেখা করার জন্য। কারণ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহু বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন। সে কারণেই নেতাকর্মীরা মনে করেন এই মুহূর্তে ডঃ ইউনুস যুক্তরাজ্যে যাবার কারণ কি? একমাত্র কারণ তারেক রহমানের সাথে সাক্ষাৎ।তবে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যান তিনি।
গতকাল বিএনপির এক নেতার সাথে কথা হলে তিনি বলেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে গিয়েছেন শুধুই তারেক রহমানের সাথে দেখা করতে।
চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
মঙ্গলবার (১০ জুন) বেলা সকাল সাড়ে ১২টায় পোছান বিমানবন্দরে তদেরকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতিনিধিরা।
আগামীকাল শুক্রবার সকাল ৯ টা থেকে ১১ পর্যন্ত প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুছের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বৈঠক অনুষ্ঠিত হবে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই চার্টারসহ (জুলাই সনদ) নানা ইস্যু একে একে আলোচনায় উঠে আসবে। এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়াসহ এ সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকে অভিমত দিয়েছেন। একই সঙ্গে তারা মনে করেন, দ্বিপাক্ষিক এ ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি ব্যর্থ হয়, তাহলে চলমান রাজনীতিসহ অনেক কিছু বিপদগামী হতে পারে। তবে কেউ কেউ এমনও বলেছেন, দেশের সার্বিক স্বার্থে এ বৈঠকের সার্বিক আলোচনা, মতবিরোধ ও সিদ্ধান্ত প্রকাশ করা ঠিক হবে না। বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে।
রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, নবদিগন্তের সূচনা হবে আশা করছেন অনেকেই।