বাফুফেকে ২০ লাখ টাকা জরিমানা করেছে ফিফা

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দর্শক ঢুকে পড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকার সমান। রোববার ফিফার কাছ থেকে জরিমানার এ চিঠি পেয়েছে বাফুফে।

গত ৬ জুন রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলা চলাকালীন সমযে একজন দর্শক মাঠে ঢুকে গিয়েছিলেন। স্টেডিয়ামের নিরাপত্তার ঘাটতির কারণে বাফুফেকে এই জরিমানা গুনতে হবে।

দর্শক উচ্ছৃঙ্খলায় জরিমানা গোনা বাফুফের জন্য নতুন নয়। ২০২০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করায় তখনও ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা।

আরো