ওএসডি বাধ্যতামূলক অবসরে থাকা কর্মকর্তাদের নিয়োগে কোণঠাসা সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্টে আন্দোলন ঘিরে মনে হয়েছিল এদেশ একটি স্বচ্ছ দেশ হিসেবে পরিণত হবে। কিন্তুু আসলে কি তাই তাহলে জানা যাক যে কোন সরকার ক্ষমতায় আসলে বিগত সরকারের আমলে কিছু আমলা কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন দপ্তরের রাজনৈতিক তকমা লাগিয়ে তাদেরকে ওএসডি অথবা বাধ্যতামূলক চাকরি থেকে অবসরে পাঠানো কিংবা বিভিন্ন রকমের শাস্তি মূলক অপরাধ দেখিয়ে বাদ দেয়া হয়।শুধু কি তকমাই লাগে নাকি তারা তকমা লাগানোর পিছনে যথেষ্ট কাজ করে থাকে সেই কারণেই তাদেরকে তকমা লাগানো হয়। পরবর্তী সময়ে সরকার আসলে ওএসডি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণবহাল করা হয়। তখন তারা দপ্তরে ঢুকেই বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। তাতে কোন কোণঠাসা হয়ে পড়ে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা অন্যায় আদেশ মানতেও বাধ্য হয়। তবে অনেকের জানা কর্মকর্তারা তাদের দল ছাড়া সাধারণ মানুষের কোন কাজে আসে না শুরু হয় দলকে সাথে নিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করার কাজ।

ব্যক্তিগতভাবে আমি সবসময়ই আশা করেছিলাম সরকারী চাকরিতে যোগ্য ব্যক্তিরা অন্তত তাঁদের প্রাপ্য স্বীকৃতিটা পাবেন, যোগ্যতার বলে উপযুক্ত পদায়ন-পদোন্নতি ঘটবে। কিন্তু যা দেখছি তা যেন রাজনৈতিক দূর্বৃত্তায়নের এক মহাযজ্ঞ।

রাজনৈতিক দলগুলো, যে যেভাবে পারছে, বিভিন্ন ক্যাডারে নিজ রাজনৈতিক আদর্শের কর্মকর্তাদের প্রমোট করছে, যেখানে তাঁদের দলীয় স্বার্থ চরিতার্থ হয়, এমন সব স্থানে সমমনা কর্মকর্তাদের বদলি করছে। বহুবছর সরকারী চাকরির সাথে কোন সম্পর্ক নেই, বা কোন রাজনৈতিক কারণে বরখাস্ত অথবা ওএসডি হয়েছেন
রাজনৈতিক কারণে বরখাস্ত অথবা ওএসডি হয়েছেন এমন সব কর্মকর্তাদের খুঁজে খুঁজে বসানো হচ্ছে গুরুত্বপূর্ণ সব পদে।

রাজনৈতিক মতাদর্শের কারণে কোন সরকারী-বেসরকারি কর্মকর্তাকে ওএসডি বা বরখাস্ত করা অবশ্যই অন্যায়। কিন্তু কর্মরত সাধারণ কর্মকর্তাদের – যাদের কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, তাঁদের বঞ্চিত করে, পছন্দের ব্যক্তিদের জুড়ে দেয়া কি আরেকটা অন্যায় নয়?

বিশেষ করে বাংলাদেশ পুলিশে যে ভয়াবহ কান্ড চলছে তা চমকে উঠার মতো, আমরা কিন্তু কোনভাবেই – বেনাজির আহমেদ, হারুন, বিপ্লব সরকার কিম্বা মনিরুলের মতো দলদাস কর্মকর্তাদের জনগণের রক্ষকের ভূমিকায় চাইনা। আমরা চাই জনগণের পুলিশ কোন রাজনৈতিক দলের জন‍্য ব্যস্ত বা তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হতে পারেন এমন পুলিশ কর্মকর্তাদের বরং খুঁজে খুঁজে চিহ্নিত করা উচিত। এখনো যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কখনও সম্ভব না।
বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলির জন্যে অর্থ বিনিময় কিন্তু এখনো চলছে।

আরো