ঢাকা ৯ আসনের জামাতের মনোনীত প্রার্থী: কোবির আহমেদ মুগদা মান্ডায়

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা ৯ আসন (খিলগাঁও সবুজবাগ মুগদা) নিয়ে এই আসনটি। জামাতের মনোনীত প্রার্থী কোবির আহমেদ তিনি আজ শুক্রবার ১১ জুলাই জুমার নামাজ আদায় করেন মন্ডা প্রথম গলি বাইতুল আমান জামে মসজিদে তার সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন আমি জামাতে ইসলামীর ঢাকা ৯ আসনের মনোনীত প্রার্থী সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন কোরআন দ্বারা দেশ পরিচালিত হলে কোন রকমের অন্যায় বিচার থাকবে না ন্যায় বিচারের মাধ্যমে এদেশের মানুষ বিচার পাবে। তিনি মুসল্লিদের কাছে দোয়া চেয়ে বলেন নিস্টার সাথে যারা কাজ করবে, দেশের জন্য যারা কাজ করবে, সততার সাথে যারা কাজ করবে তারাই প্রকৃত নেতা। কোবির আহমেদ ১৯৮১ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করে সদস্য পদ লাভ করেন। ছাত্র জীবন থেকেই তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের সাথে কাজ করতে পছন্দ করতেন।কোবির আহমেদের শিক্ষা ক্ষেত্রে অবদান ছাত্রজীবন থেকেই তিনি শিক্ষা নিয়ে কাজ করেন।পরবর্তীতে তিনি খিলগাঁও শিক্ষা উন্নয়ন সোসাইটি গঠন করেন অদ্যবধি সভাপতি হিসেবে কোয়ালিটি এডুকেশন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা করে ঢাকা মহানগরীতে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন।এছাড়াও তিনি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের coverning বোর্ডের সদস্য কোয়ালিটি এডুকেশন কলেজের গভর্নিং বডির সভাপতি ইসলামিক এডুকেশন সোসাইটির স্থায়ী সদস্য আলরাজি মডেল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা, শামসুল হুদা ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক, স্টার লাইন কিন্ডারগার্ডেনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সালে আওয়ামী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিলে প্রথমবারের মতো কারাজীবন ভোগ করেন। জুলাই বিপ্লব ২০২৪ পর্যন্ত পাঁচবার গ্রেফতার হয়ে প্রায় ছয়শত দিন কারাগারের অন্ধকার কুঠুরিতে থাকতে হয়। এ সময় তার পরিবারকেও হেনস্থাসহ পুলিশ ধারা তার ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি ভাঙচুর,নানান অসুবিধাসহ হামলা মামলার শিকার হন।

আরো