নেতাকর্মীদের অপরাধের কারণে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকর্মীদের হাতে সোহাগ নামে এই ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা করা হয়।সোহাগের বড় বোন বাদী হয়ে ডিএমপির কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এদিকে আজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাধনীতি। তিনি আরো বলেন যারাই অপরাধী তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করেছি? যদি বিএনপি’র যুবদল ছাত্রদল এদেরকে বহিষ্কার করা হয় তাহলে তিনি কিভাবে বললেন বিএনপির উপরে দায় চাপানো হয়েছে।

শনিবার ১২ জুলাই সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে
স্বররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। তবে, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না। এ ছাড়াও আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি।
এদিকে শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এর আগে, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মাঝে। তবে বিএনপির এক নেতার সাথে কথা হলে তিনি জানান বিএনপি নেতাকর্মীদের এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আমরা যেভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে বহিষ্কার আজীবন বহিষ্কার দল থেকে বের করে দিচ্ছি। আমরা কতজনকে বের করব একসময় দেখা যাবে আমাদের দলে কোন নেতাকর্মী নাই। কারণ তারা এত বেশি অপরাধের সাথে জড়িত, খুন ধর্ষণ চাঁদাবাজি দখলবাজি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচানোর জন্য তাদের কাছ থেকে টাকা নেয়া। এবং এমন কোন কাজ নাই যে বিএনপি নেতাকর্মীরা করে না। তিনি আরো বলেন আমাদের হাই কমান্ডের, হাই প্রোফাইলের নেতারা কোনভাবেই নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছেন না। কন্ট্রোল করবেন কি করে তাদের কোন কথাই তো নেতাকর্মীরা শোনেন না।এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোথাও নেতাকর্মী কেউই শোনেন না। তিনি আরো বলেন এভাবে চলতে থাকলে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে রাজনীতিতে কোন ঠাসা হয়ে পড়বে বিএনপি অস্তিত্ব বিলীন হয়ে যাবে নেতাকর্মীদের।

আরো