পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রায় চার বছর পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। যদিও আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চারঘণ্টা পর শুরু হচ্ছে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বেলা ৩টায় অনুষ্ঠিত টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
