৬ মামলার আসামি ইয়াবা ট্যাবলেটসহ আটক
কাউখালীতে ৬ মামলার আসামি ইয়াবা ট্যাবলেটসহ আটক
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃকাউখালীতে ৬ মামলার আসামি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ । জানা গেছে গত কাল রবিবার (২৪) আগস্ট সকালে উপজেলার শিয়ালকাঠির বেলতলা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সেকেন্দার খানের ছেলে, যুবরাজ খান (২৭)কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
এ বিষয় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান জানান যুবরাজের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে, তার মধ্যে একটিতে অরেন্ট ভুক্ত রয়েছে,সে এলাকায় অনেক দিন থেকে মাদক ব্যবসা করে আসছে,আমরা অভিযান চালিয়ে তাকে আটক করেছি,তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে যুবরা বর্তমানে ৭টি মামলার আসামি । তাকে পিরোজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
