রাসূল সাঃ বলেন , দুইটি বৈশিষ্ট্য সবচেয়ে বেশি মানুষকে বেহেস্তে নিয়ে যাবে

মোহাম্মদ তাজুল ইসলাম

রাসূল সাঃ বলেন , দুইটি বৈশিষ্ট্য সবচেয়ে বেশি মানুষকে বেহেস্তে নিয়ে যাবে: ১) তাকওয়া ২) উত্তম আচরণ
আল্লাহর প্রতি ভয় বা তাকওয়া অর্থাৎ আল্লাহ যে দেখছেন আল্লাহ যে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ করে বানিয়েছেন এই সচেতনতা থেকে খারাপ কাজ থেকে দূরে থাকা। আল্লাহকে ভালবেসে খারাপ কাজ থেকে দূরে থাকা বা আল্লাহ ভীতি – আমি যদি অন্যায় কাজ করি তাহলে আল্লাহ আমাকে শাস্তির সম্মুখিন হতে হবে- সোজা কথা Consciousness of Almighty Allah.

উত্তম আচরণ : উত্তম আচরণ মানুষকে সবচেয়ে বেশি বেহেশতে প্রবেশ করাবে: উত্তম আচরণ মানে হচ্ছে যার মুখ থেকে কেউ কষ্ট পায়না, অশালীন অশ্লীল কথা না বলা, কাউকে নিচু না করা, অপমান না করা এবং তার ব্যবহারে ( হাত থেকে) কেউ কষ্ট পায় না ।
উত্তম ব্যবহার মানে – যাকে দেখলে ভালো লাগে, যে এমন মুগ্ধকর কথা বলে- এত সুন্দর কথা বলে যে তার কথা শুনলে মনটা ভরে যায় , শান্তি লাগে , শক্তি পাই , ভালো কাজ করতে ইচ্ছে করে , যার কথায় মনের কষ্ট দূর হয়, যার সাথে দেখা বা কথা হলে আল্লাহর কথা মনে আসে।

আরো