বাগেরহাট আশার কম্বল হস্তান্তর
বাগেরহাট জেলার সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোলাম মোঃ বাতেন এর নিকট ৪৯০টি কম্বল হস্তান্তর করা হয়।
আশার পক্ষ কম্বল হস্তান্তর করেন আশা- পিরোজপুর ডিভিশনের ডিভিশন্যাল ম্যানেজার মোঃআব্দুল জলিল।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর অঞ্চলের আর এম মোঃ রোকনুজ্জামান, এমএসএমই ব্রাঞ্চের সি.ম্যানেজার, অত্র জেলার সাপেটি ইঞ্জিনিয়ার ও বাগেরহাট সদর-০১ এবং ০২ ব্রাঞ্চের সিঃম্যানেজার মহোদয় গন। এখানে উল্লেখ্যযে, ডিভিশন্যাল ম্যানেজার বলেন আশা প্রতিবছর প্রায় একশত কোটি টাকা সামাজিক কর্মসূচিতে (যেমন, শীতবস্ত্র বিতরন, দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যও শিক্ষা কর্মসূচি ইত্যাদিতে) ব্যায় করে থাকে। তারই অংশ হিসেবে আশা বাগেরহাট জেলার উদ্যোগে সুবিধাবঞ্চিত শীর্তাতদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের নিকট কম্বল হস্থান্তর করা হয়।
জেলা প্রশাসক মহোদয় আশার সার্বিক কর্মসূচি নিয়ে ভুয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মহৎ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মতবিনিময সভা
বাগেরহাট প্রতিনিধ ঃ
বাগেরহাটে জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মত বিনিময় সভায় অনুষ্ঠিত।
বুধবার (১৯ নভেম্বর) সকালে শহরের ধানসিঁড়ি হোটেলের কনফারেন্স রুমে জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোতাহার হোসেন।
অনুষ্ঠিত সবাই সভাপতিত্ব করেন জেলা ম্যাপের সভাপতি সৈয়দ শওকত হোসেন।
সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক আলী আকবর টুটুল,বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনজুরুল আহসান মিলন, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদ আক্তার, ম্যাপ সদস্য নার্গিস আক্তার লোনা, এডভোকেট মেহেরুন্নেসা, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন বাগেরহাট জেলা ম্যাপের ম্যাপের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান ।
সভায় কপ ২৯ এর অভিজ্ঞতা বিনিময় করেন সিডিআরএফআই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন। কপ ২৯-এ পূর্ববর্তী ও কপ চলাকালীন সময়ে অ্যাওসেডএর অংশগ্রহণ ও অর্জন বিষয়ে আলোচনা করেন। জলবাযু পরিবর্তনের দায় ও আমাদের ঝুঁকি বিষয়ে আলোচনা করেন বাগেরহাট ম্যাপের সদস্য সাংবাদিক বাবুল সরদার ।
আলোচকরা আরো বলেন, যে কোন নীতি গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অভিমত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগী ও সংকটাপন্ন মানুষ কি ভাবে তাদের ক্ষতি পুষিয়ে উঠবেন বা কি ভাবে ক্ষতিপূরণ পেতে পারেন; তার সুস্পষ্ট ব্যবস্থাপনা থাকতে হবে। জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় দেশী ও আন্তর্জাতিক আইন-নীতিমালাগুলোর সমন্বয় করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভাবে এসব কাজে সম্পৃক্ত হতে হবে
