বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল
বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব, ৬নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসাইন, মো. কামরুজ্জামান, মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম. হেদায়েত হোসেন লিটন, সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআনখতম সম্পন্ন করা হয়। পরে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পুরোনো জেলখানা মসজিদের পেশ ইমাম।
অপরদিকে, ৬নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত পৃথক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুকুজ্জামান বাপ্পি, সাধারণ সম্পাদক হায়দার আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের