বাগেরহাটে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট–২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কাছারি মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল আজাদ আরজুর সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও শেখ শমসের আলী মোহন, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, দেশনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষের বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

আরো