ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১৯টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।
কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, প্রাইম ব্যাংক, ইজেনারেশন, ইবনেসিনা, উসমানিয়া গ্লাস, ন্যাশনাল পলিমার, শমরিতা হাসপাতাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সালভো কেমিক্যাল, ইনডেক্স এগ্রো এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।
এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক প্রথম প্রান্তিক এবং হাক্কানি পাল্প, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ইজেনারেশন, ইবনেসিনা, উসমানিয়া গ্লাস, ন্যাশনাল পলিমার, শমরিতা হাসপাতাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সালভো কেমিক্যাল ও ইনডেক্স এগ্রো তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ:
২২ এপ্রিল, ২০২৬ (বুধবার):
ইবনেসিনা: দুপুর ২:৪৫ টায়
ইস্টল্যান্ড: দুপুর ২:৩০ টায়
২৩ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার):
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস : বিকাল ৩:৩০ টায়
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন:বিকাল ৪:০০ টায়
২৫ এপ্রিল (শনিবার)
হাক্কানি পাল্প : দুপুর ১২:০০ টায়
ন্যাশনাল পলিমার: বিকাল ৪:৩০ টায়
শমরিতা হাসপাতাল: সন্ধ্যা ৭:৩০ টায়
২৬ এপ্রিল ( রোববার)
সালভো কেমিক্যাল: বিকাল ৩:০০ টায়
রূপালী ইন্স্যুরেন্স:বিকাল ৩:০০ টায়
প্রাইম ব্যাংক: বিকাল ৩:০০ টায়
ব্র্যাক ব্যাংক: বিকাল ৩:০০ টায়
২৭ এপ্রিল ( সোমবার)
ইনডেক্স এগ্রো: বিকাল ৪:০০ টায়
ইজেনারেশন: বিকাল ৪:০০ টায়
২৮ এপ্রিল (মঙ্গলবার)
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: দুপুর ২:০৫ টায়
ঢাকা ব্যাংক: বিকাল ৩:০০ টায়
প্রিমিয়ার ব্যাংক: বিকাল ৩:০০ টায়
উসমানিয়া গ্লাস: বিকাল ৩:০০ টায়
২৯ এপ্রিল ( বুধবার)
যমুনা ব্যাংক: বিকেল ৩:০০ টায়
৩০ এপ্রিল ( বৃহস্পতিবার)
ইস্টার্ন ইন্স্যুরেন্স : বিকাল ৩:০০ টায়