মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মোরেলগঞ্জে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) ২০২৬।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোরেলগঞ্জ, বাগেরহাট এর আয়োজনে বৃহস্পতিবার সকালে সম্প্রসারিত টিকাদান কর্মসুচি (ইপিআই)কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অতিশ সরকার।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবুজ চত্বর থেকে বর্নাঢ্য এক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বেসরকারী বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এম টি ইপিআই বাবু দিপক কুমার এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ সিফাত খান,নবলোক টেকনিক্যাল অফিসার (নিউটেশন) মো.সৈকত হোসেন,কোডেক কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার টেকনিক্যাল অফিসার ( নিউটেশন) অফিসার এম,ডি মাজাহারুল ইসলাম,ফিল্ড ইন্সপেক্টর রিয়াদ হোসেন সোহাগসহ স্হানীয় সমাজ সেবক ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পুষ্টি সপ্তাহ সফল করার লক্ষে সচেতনতা বৃদ্ধির ব্যাপক প্রচারণার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে পুষ্টি সপ্তাহের নানা কর্মসুচি উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কামাল হোসেন মুফতি।