বাগেনহাটে মে দিবস উপলক্ষে শ্রমিকদলের সমাবেশ
বাগেরহাট প্রতিনিধঃ মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাগেরহাট জেলা শ্রমিক দল এই শ্রমিক সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন।
শুক্রবার (১ মে) বিকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়া সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর লায়ন ফরিদুল ইসলাম।
এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাস ব্যারিস্টার শেখ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার জাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, কপিল কৃষ্ণ মন্ডল, বাবু সোমনাথ দে, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। মেহনতী শ্রমিকরা শরীরের ঘাঁম ঝরিয়ে দেশ গড়ার কাজে অবদান রেখে চলেছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম দেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সূচনা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের অধিকার ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন।