ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিটেন্স আনলে ৩০০ টাকা বোনাস

বৈধপথে রেমিটেন্স প্রবাহে উৎসাহিত করতে নতুন ক্যাম্পেইন চালু করেছে নগদ। আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণ করলে গ্রাহকরা সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি পাচ্ছেন নগদের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস।

‘রেমিটেন্সে ডাবল খুশি’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায়, একজন গ্রাহক ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে নগদ অ্যাকাউন্টে একক লেনদেনে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিটেন্স গ্রহণ করলে তিনি অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার যোগ্য হবেন। পুরো ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত এই বোনাস উপভোগ করতে পারবেন।

গতকাল ২০ মে থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ মে পর্যন্ত। অফারটি উপভোগ করতে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট সচল ও ফুল প্রোফাইল সম্পন্ন হতে হবে। এছাড়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিটেন্স পাঠালেই দেশে থাকা প্রিয়জন পেতে পারেন স্বর্ণের হার জেতার সুযোগ।

এর আগে এই ক্যাম্পেইনে প্রথম বিজয়ী হয়েছিলেন বন্যা খাতুন। ফরিদপুরের মধুখালী উপজেলার এই নারী দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো রেমিটেন্স নগদের মাধ্যমে গ্রহণ করে পুরস্কার হিসেবে জিতে নেন স্বর্ণের হার। রাইমা তাবাসসুম রাশা তার প্রবাসী স্বামীর পাঠানো রেমিটেন্স গ্রহণ করে দ্বিতীয় ব্যক্তি হিসেবে জিতে নেন স্বর্ণের হার।

বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ দেওয়া এবং গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক ডিজিটাল রেমিটেন্স অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে নগদ।

এ বিষয়ে নগদের রেমিটেন্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত, নিরাপদ ও সহজে দেশে পৌঁছে দিতে নগদ সবসময় কাজ করছে। ট্যাপট্যাপ সেন্ডের সঙ্গে এই উদ্যোগ প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টি আরো সহজ করবে। পাশাপাশি আরো একটি ক্যাম্পেইন চলমান থাকায় গ্রাহক সেটার মাধ্যমে একটি স্বর্ণের হার পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন।’

প্রবাসী ও তাদের স্বজনদের ঈদ উপলক্ষ্যে একটি আলাদা খুশির মুহূর্ত তৈরি করতে নগদের এমন উদ্যোগ বলেও তিনি জানান। ক্যাম্পেইন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে গ্রাহকেরা নগদ হেল্পলাইন ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নগদের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকেও নিয়মিত আপডেট পেতে পারেন।

আরো