ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল আকাশ বাণী২৪-এর পক্ষ থেকে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রকাশক নিশাত তাসমিন তামান্না।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা বয়ে আনার উপলক্ষ। সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন সবার কোরবানি কবুল করেন এবং পৃথিবীকে শান্তিময় করে তোলেন।”

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আকাশ বাণী২৪ পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের জানানো হয়েছে আন্তরিক ঈদ ‌মোবারক।

আরো