জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা ও দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধিঃ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতিদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) সকালে শহরের নূর মসজিদ রোডস্থ তাঁতিদলের কার্যালয়ে সদর উপজেলা তাঁতি দল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি সাহেব সমী বাদশা।

সদর উপজেলা তাঁতি দলের আহবায় লিটন শেখ সভাপতিত্বে ও সদস্য সচিব -মোঃ মনি নকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান, জেলা তাঁতি দলের সাবেক সভাপতি ফারুক শেখ, জাতি দলের যুগ্ন আহবায়ক এনামুল হোসেনসহ সংগঠনের নেতা কর্মীরা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

আরো