পল্লবী থানা জাসাসের প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা ২০২৬ অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার: পল্লবী থানা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও পল্লবী থানা ২ নং ওয়ার্ড প্রস্তাবিত কমিটির পরিচিত সভা ২০২৬ প্রধান অতিথি উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক জনাব জাহাঙ্গীর আলম বাবু
মিরপুর পল্লবী সাংস্কৃতিক অঙ্গনকে শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে শিল্প-সাহিত্যের চর্চা বাড়ানোর লক্ষ্যে মিরপুরে আলোচনা সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা – জাসাস।

শুক্রবার বিকেলে মিরপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও মিরপুর থানা পর্যায়ের নেতাকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী ও গুণীজনেরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জাসাসের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে অপসংস্কৃতির আগ্রাসন থেকে তরুণ সমাজকে রক্ষায় সংগঠনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন।

জাসাস মিরপুর শাখার আহ্বায়ক বলেন, “আমরা চাই মিরপুরের প্রতিটি মহল্লায় সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে পড়ুক। গান, নাটক, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে তরুণদের মেধা বিকাশে জাসাস সবসময় পাশে থাকবে।”

আলোচনা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য সংগ্রহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশে দেশের শিল্প-সাহিত্যের উন্নতি এবং গণমানুষের সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাস মিরপুরের সদস্য সচিব। শেষে অংশগ্রহণকারীরা সংগঠনের একতা ও সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার শপথ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহেল, মোঃ নোমান, মোঃ সুমন ১, মোঃ সঞ্জয়, মোঃ কামাল হোসেন, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ ছোটন, মোঃ আরমান, মোঃ সুমন ২, শাবানা, চন্দা বেগম, মরিয়মসহ আরো অনেকে।

আরো