মোরেলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপিকা তরফদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পল্লী উন্নয়ন সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলামসহ স্থানীয় সুধীজন।
প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, গ্রামের উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশ আরও সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, গ্রামের সার্বিক উন্নয়ন পরিবর্তনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। এ লক্ষ্যে গ্রামের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান