মিরপুরের পল্লবীতে সৎ বাবা ধারা ধর্ষণের শিকার ১১ বছরের কিশোরী
ক্রাইম রিপোর্টার: এস এম কবির:রাজধানী মিরপুররের পল্লবীতে সৎ বাবা ধারা ধর্ষিত হয়েছে ১১ বছরের এক কিশোরী। মিরপুর ১১، ৮ নাম্বার লাইনের পানির ট্যাংকির পূর্ব পাশের একটি বাসায় গতকাল গভীর রাতে এক কিশোরী নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় গতকাল পরিবারের সকলকে ঘুমের ওষুধ খাইয়ে গভীর রাতে কিশোরীকে ধর্ষণ করে। আরো জানা যায়
কিছুদিন আগে এই কিশোরীর মায়ের সাথে তার বিয়ে হয় ধর্ষণকারীর। কিশোরীর কাছে জানতে চাওয়া সে বলে এর আগে যেখানে আমরা ভারা ছিলাম সে বাসায় আমাকে দুইবার ধর্ষণ করেছে, তৃতীয়বার এই নতুন বাসায় আমাকে ধর্ষণ করে। জানাজানি হলে লোক ও লজ্জার ভয়ে ধর্ষণকারী রুমের দরজা বন্ধ করে নিজের গলায় ছুরি চালায়, দরজা ভেঙে এলাকার লোকজন এবং পল্লবী থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে গলাতে ১৬ টি শিলি লাগে। পল্লবী থানায় মেয়ের মা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এ ব্যাপারে পল্লবী থানায় জানতে চাওয়া হলে ডিউটি প্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন, শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। ভিকটিমকে আমরা মেডিকেলে পাঠিয়ে দেব আসামি থানা হেফাজতে রয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।