শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিনিয়োগবিষয়ক কর্মশালা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২৫ জুলাই ব্যাংকের ট্রেনিং একাডেমিতে শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে ‘Review of Investment Documentation–Common Mistakes’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সশরীরে ও ভার্চুয়ালি মোট ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সেশন চেয়ার ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম. হাসান রহিম। এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।