বাগেরহাটে নাগরিক ফোরাম-প্রশাসনের সংলাপ

বাগেরহাট প্রতিনিধি: স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে নাগরিক ফোরামের সদস্যদের সঙ্গে স্থানীয় প্রশাসনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

উদয়ন-বাংলাদেশ ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বীথি। সংলাপে সভাপতিত্ব করেন উদয়ন-বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মেহরুনেছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি রমেশ চন্দ্র মিস্ত্রী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আকন।

এ সময় বাগেরহাট উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রভাষক কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক কমিটির সদস্য এস এম রাজ, সদস্য গোপীনাথ সাহা, স্বেচ্ছাসেবী সংস্থা নীড়ের নির্বাহী পরিচালক বেগ আব্দুল আলিম, সাংবাদিক আজাদুল হক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এস এম ইদ্রীস আলম, কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমাসহ নাগরিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংলাপে স্থানীয় জনগণের সরকারি সেবা প্রাপ্তি, সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সঙ্গে জনগণের অংশগ্রহণমূলক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন উদয়ন-বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাংবাদিক ইসরাত জাহান।

আরো