কৃষি খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে মেঘনা ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিতে চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক পিএলসি।

সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাঈদউজ্জামান এবং মেঘনা ব্যাংক পিএলসির এসইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া।

এই পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষিভিত্তিক কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (CMSME) উন্নয়নের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, মেঘনা ব্যাংক পিএলসির শাখা এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহাবুদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেঘনা ব্যাংকের এ অংশগ্রহণের ফলে কৃষি ও গ্রামীণ অর্থায়ন কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও অর্থায়ন সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো