মিরপুরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে মাদক বিক্রির সময় ৫০পিচ ইয়াবাসহ যুবক আটক

ক্রাইম রিপোর্টার, এসএম কবির : মিরপুর পল্লবী থানা এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির সময় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মোঃ সজীব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পল্লবী থানার এসআই সালাউদ্দিন আল মামুনের নেতৃত্বে একটি টিম লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। মাদক বিক্রির সময় ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে একজনকে আটক করা হয়।
আটককৃতের কাছ থেকে তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পল্লবী থানা‌ এসআই সালাউদ্দিন আল মামুনের নেতৃত্বে একটি টিম নিয়মিতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। জননিরাপত্তা বিঘ্নকারী কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়রা পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, টেম্পু স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ ছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত হবে।

আরো