সাবেক কৃষি ব্যাংক ম্যানেজার নজরুল ইসলাম আর নেই
মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া নিবাসী ও সাবেক কৃষি ব্যাংক ম্যানেজার মো. নজরুল ইসলাম তালুকদার আর নেই। তিনি আজ সকাল সাড়ে ৮টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।
