কক্সবাজার মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১০

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে।

কক্সবাজার মডেল থানা সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজারের যেসব এলাকা থেকে আসামিদের আটক করা হয় এর মধ্যে রয়েছে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকা হইতে ০১ জন মাদক ব্যবসায়ী, ০৬ জন মাদক সেবনকারী, ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ০১ জন ধর্তব্য অপরাধে আটক করা হয়।

কক্সবাজার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন পয়েন্ট থেকে অভিযান চালিয়ে ১০ জন আসামিকে আটক করা হয়েছে।
পট
তিনি আরও বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের এই অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ আরও তৎপর রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতদের নাম-ঠিকানাঃ
(ক) মাদক ব্যবসায়ী
১. শরিফা আক্তার (২২), পিতা-মুহাম্মদ লিয়াকত আলী, মাতা-মরিয়ম বেগম, সাং-আলী আক্কর পাড়া, মৌলভী বাজার, ০১নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমান-দোলনচাঁপা ছাত্রীনিবাস, রুম নং-২০০৭, কক্সবাজার সরকারী কলেজ, ঝিলংজা ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
(খ) মাদক সেবনকারী
১. মো: মনসুর আলম প্রকাশ মনজুর আলম (৩২), পিতা- আব্দুর শুকুর, মাতা-রাহেলা বেগম, সাং-লাইট হাউজ, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার,
২. মো: জুয়েল প্র: রনি হোসেন (২২), পিতা- মৃত আব্দুর শুক্কুর, মাতা- রশিদা খাতুন, সাং-সমিতি পাড়া, ০১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার,
৩. মো: শহিদুল্লাহ (৩০), পিতা- মৃত মো: ইসমাইল, মাতা-আসমা, সাং-পশ্চিম মুর্শি ডেইল, ০২নং ওয়ার্ড, বড় মহেশখালী, থানা-মহেশখালি, জেলা- কক্সবাজার,
৪. মো: আরাফাত (২০), পিতা- নুর আহমদ, মাতা- হোসনে আরা, সাং-খেয়াজুর বিল, ০৯নং ওয়ার্ড, গর্জনিয়া ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার,
৫. তাছনিমুল হাসান নোভেল (২৪), পিতা-এমএ বাদশা, মাতা-নাসিমা সুলতানা, সাং-উত্তর বাহারছড়া, ১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার,
৬. মোঃ শাহীন (৩৬), পিতা-আব্দুস শুকুর, মাতা-জাহানারা বেগম, সাং-বাদশা ঘোনা, ০৯নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

(গ) ওয়ারেন্টভূক্ত আসামী
১. ছৈয়দ আলম (৩০), পিতা-নুরুল ইসলাম, সাং-মুহুরীপাড়া, বিসিক ঝিলংজা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
২. রাশেদা বেগম (৪৮), স্বামী-আলী আকবর, সাং-উত্তর পাড়া, ৭নং ওয়ার্ড, ইউপি-চৌফলদন্ডী, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
(ঘ) ধর্তব্য অপরাধে আসামী গ্রেফতার।
১. মোঃ আব্দুল শুক্কুর (২৫), পিতা-নুরুল আলম, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-দক্ষিণ মিঠাছড়ি, পানেরছড়া, ০৫নং মিঠাছড়ি ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।

আরো