বাগেরহাটে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা প্রদান
বাগেরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটে পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি।
রবিবার (১৮ অক্টোবর) বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দরা দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন এবং পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার বার্তা দিতেই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকে কেন্দ্র করে স্থানীয় আয়োজক ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে সারদীয় উৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
