মোরেলগঞ্জে পূজামণ্ডপে পৌর বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ। রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের খোঁজখবর নেন।

পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা প্রথমে সার্বজনীন হরিসভা মন্দির পরিদর্শন করেন। পরে সেরেস্তাদারবাড়ি নবারুণ সংঘ আয়োজিত দুর্গাপূজার মণ্ডপে উপস্থিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজমল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন নবারুণ সংঘ দুর্গাপূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রিন্স, পরেশ দেবনাথ, উত্তম বাবু, উধীর সাহাসহ কমিটির অন্যান্য সদস্য।
আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের সুযোগ দিতে হবে। তাঁরা আরও বলেন, বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে এবং তাঁদের ধর্মীয় ও সামাজিক আয়োজনে অংশগ্রহণ অব্যাহত রাখবে।
পূজামণ্ডপ পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আরো